স্টাফ রিপোর্টার
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
………………………………..

চাঁদপুর সদর উপজেলার ১১ং ইব্রাহিমপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে রয়েছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। পিছিয়ে পড়া এই ইউনিয়নকে উন্নয়ন, শিক্ষা ও আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে একটি আলোকিত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির একনিষ্ঠ কর্মী ও ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মাঝি।

তিনি জানান, দলীয় সমর্থন ও এলাকাবাসীর ভালোবাসা নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে তার। নির্বাচিত হলে তিনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

জাহাঙ্গীর মাঝি বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছি। জনগণের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতা পেলে ইব্রাহিমপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়নে পরিণত করতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। সেই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ উদ্যোগ গ্রহণেরও আশ্বাস দেন তিনি।

স্থানীয়দের মতে, জাহাঙ্গীর মাঝি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ফলে ইউনিয়নের উন্নয়নে তার ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হলে এলাকার সার্বিক অগ্রযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে তারা আশা প্রকাশ করেছেন। ইব্রাহিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।।