মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
হাইমচর টাইম।
…………………….

হাইমচর উপজেলার কৃতি সন্তান, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে পরিচিত মোঃ জসিম উদ্দিন রনি চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন নয়, মৈশাদী ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়ন ও ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদে অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে ইউপি সচিবের দায়িত্ব পালন করে সকলের আস্থা অর্জন করেছেন। জনবান্ধব সেবা ও স্বচ্ছতার কারণে সাধারণ মানুষের কাছে তিনি একজন প্রিয় মানুষ হিসেবে পরিচিত।

সরকারি নির্দেশনা ও বদলীজনিত কারণে তাকে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। সম্প্রতি তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় জসিম উদ্দিন রনি বলেন, “আমি যেখানেই দায়িত্ব পালন করেছি, সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করার চেষ্টা করেছি। নতুন কর্মস্থলেও সরকারি সকল নির্দেশনা মেনে জনগণের কল্যাণে কাজ করে যাবো। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

তার এই নতুন পথচলায় হাইমচরবাসীসহ চাঁদপুর সদরের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা তার উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি।