স্টাফ রিপোর্টার
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
…………………….
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, অবসরপ্রাপ্ত সাবেক সৌদি আরব প্রবাসী মোঃ আবুল কালাম পাটওয়ারী দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে ফিরে এলাকায় সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। ব্যক্তি জীবনে তিনি একজন সাদা মনের, পরোপকারী ও সমাজ হিতৈষী মানুষ হিসেবে এলাকায় পরিচিত। অসুস্থ হওয়ার পর থেকে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তার শারীরিক অবস্থার জন্য পরিবারের পক্ষ থেকে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের শ্রদ্ধেয় আবুল কালাম পাটওয়ারী দীর্ঘদিন যাবত অসুস্থ। সকলের কাছে অনুরোধ, আল্লাহ যেনো উনাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। সবাই উনার জন্য দোয়া করবেন।”
অসুস্থতার মাঝেও বিশিষ্ট এই সমাজসেবক বলেন, “আমি সকলের ভালোবাসায় সিক্ত। জীবনে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আজ অসুস্থ অবস্থায় আপনাদের দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ যদি সুস্থ করেন, আবারও মানুষের পাশে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”
পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে, আল্লাহ যেনো মোঃ আবুল কালাম পাটওয়ারীকে অতি দ্রুত শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন – আমিন।
#হাইমচর #চাঁদপুর #দোয়া_কামনা #সমাজসেবক #বিডি_সমাচার_টোয়েন্টিফোর