স্টাফ রিপোর্টার। হাইমচর টাইম
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
………………………

শোক সংবাদ:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাইমচর উপজেলার বিশিষ্ট সমাজসেবক হাবু বেগের ভাতিজা তামিম হাসান বেগ এর জানাজা আগামীকাল।

………………………………….
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী ৬নং ওয়ার্ড নিবাসী মোঃ মুনছুর আহমেদ দুলাল বেগের সুযোগ্য সন্তান, হাইমচর উপজেলার বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান (হাবু বেগ) এর আদরের ভাতিজা, মেধাবী ছাত্র মোঃ তামিম হোসেন বেগ মর্মান্তিক বাইক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

জানা গেছে, গত ২৮ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার দুপুর ৩ ঘটিকায় তামিম সহ কয়েকজন বন্ধু মিলে চাঁদপুর মহামায়া লেকে বাইক ট্যুরে যায়। ট্যুর শেষে ফেরার পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে তাদের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বাইকের পেছনে বসা ছিলেন তামিম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানাজার ঘোষণা:

মরহুমের জানাজার নামাজ আগামীকাল ২৯শে আগস্ট ২০২৬, রোজ শনিবার, বাদ জোহর (দুপুর ২ ঘটিকায়) মরহুমের নিজ বাড়ি সংলগ্ন ২নং উত্তর আলগী মধ্যপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

উক্ত জানাজার নামাজে মরহুমের সকল আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

পরিবারের বক্তব্য:

বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান (হাবু বেগ) বলেন, “আমার ভাতিজা তামিম অত্যন্ত নম্র ও ভদ্র ছেলে ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

মরহুমের চাচা, ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ নাজির আহমেদ বেগ বলেন, “তামিমের চলাফেরায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। তার কোনো পাওনা-দেনা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন।”

এসময় মরহুমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার কলিজার টুকরা তামিমকে আপনারা মাফ করে দিয়েন। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতে ভালো রাখে।”

— হাইমচর টাইম অনলাইন নিউজ পোর্টাল

#HaicharTime #হাইমচরটাইম #শোকসংবাদ #জানাজার_ঘোষণা
#হাইমচর #চাঁদপুর #উত্তরআলগী #মধ্যপাড়া_জামে_মসজিদ
#হাবু_বেগ #নাজির_মেম্বার #বাইকএক্সিডেন্ট