স্টাফ রিপোর্টার
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………..

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি রবিবার ৩০ শে আগস্ট ২০২৬ সকাল ১১ ঘটিকার সময় হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি কে ফুলেল সংবর্ধনা জানান হাইমচর উপজেলার নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম ও হাইমচর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম। এসময় মাননীয় এমপি মহোদয়ও নবাগত ইউএনও ও ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির বক্তব্য:
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, “আজ রবিবার সকালে নবাগত ইউএনও ও ওসি মহোদয় আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, এজন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। হাইমচর আমার প্রাণের উপজেলা, এই মাটি ও মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। আমি বিশ্বাস করি নবাগত ইউএনও মোঃ নজরুল ইসলাম এবং ওসি মোঃ শাহ আলম অত্যন্ত সৎ, মেধাবী ও জনবান্ধব কর্মকর্তা। তাদের নেতৃত্বে হাইমচরে প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, সাধারণ মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে। হাইমচরের বেড়িবাঁধ, রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে আমরা অতীতে যেভাবে একসাথে কাজ করেছি, আগামীতেও সেভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে হাইমচরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

নবাগত ইউএনও’র বক্তব্য:
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, “হাইমচরে যোগদান করতে পেরে আমি আনন্দিত। মাননীয় এমপি মহোদয়ের দিকনির্দেশনায় একটি স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলবো।”

ওসি’র বক্তব্য:
ওসি মোঃ শাহ আলম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে। হাইমচরকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বদা মাঠে থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর বক্তব্য:
উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী বলেন, “আজকের এই সুন্দর আয়োজনে নবাগত ইউএনও ও ওসি মহোদয়কে হাইমচর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আশা করি আপনারা দলমতের উর্ধ্বে উঠে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে, সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করবেন। বিগত দিনে হাইমচরের মানুষ অনেক কষ্ট করেছে, এখন মানুষ একটি সুষ্ঠু ও সুন্দর প্রশাসন চায়। জনগণের আস্থা অর্জনে আপনারা কাজ করবেন, বিএনপি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর বক্তব্য:
সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, “মাননীয় এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে আজ আমরা নবাগত ইউএনও ও ওসি মহোদয়কে বরণ করে নিলাম। এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমরা চাই প্রশাসন ও জনপ্রতিনিধির মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক। হাইমচরের উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রশাসন যদি আন্তরিকভাবে কাজ করে, তাহলে উপজেলা বিএনপি সবসময় তাদের পাশে থাকবে। আমরা চাই হাইমচরে কোনো বিশৃঙ্খলা নয়, শান্তি ও উন্নয়নের রাজনীতি চলুক।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের সরদার, আব্দুল কুদ্দুস মেহনতী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, যুগ্ম আহ্বায়ক সলেইমান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আখন, সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি, হাইমচর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ফয়েজ আহমেদ সহ আলগী উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও ওলামা দলের নেতৃবৃন্দ।

প্রকাশনায়: হাইমচর টাইমস অনলাইন নিউজ পোর্টাল

#হাইমচরটাইমস #HaimcharTimes #HaimcharTimeOnlineNewsPortal #হাইমচর_টাইমস_অনলাইন_নিউজ_পোর্টাল #শেখফরিদআহম্মেদমানিক #SheikhFaridAhmedManikMP #চাঁদপুর৩ #Chandpur3 #হাইমচর #Haimchar #ইউএনও_হাইমচর #ওসি_হাইমচর #বিএনপি_হাইমচর