স্টাফ রিপোর্টার।
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………..

চাঁদপুরের হাইমচর থানা পুলিশের চৌকস অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় ২ আসামিকে গ্রেফতার ও অপহৃত ভিকটিম কিশোরী (১৪) কে উদ্ধার করা হয়েছে।

হাইমচর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাইমচর থানায় কর্মরত এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও **এএসআই (নিঃ) ইকবাল হোসেন**। এসময় তাদের সাথে হাইমচর থানার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলো- হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের ৯ নং ওয়ার্ডের আবুল কাশেম গাজীর ছেলে মোঃ রায়হান গাজী (২০) ও **মোঃ রাকিব গাজী (২২)**। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা বলেন,
“নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাননীয় পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের নির্দেশে আমরা ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমাদের টিম কাজ শুরু করে। ভিকটিমকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। হাইমচরে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
অভিযান সম্পর্কে এসআই সমীর দাস বলেন, “ওসি স্যারের সার্বিক নির্দেশনায় আমরা দ্রুততম সময়ে অভিযান সফল করতে পেরেছি।”

এএসআই ইকবাল হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তায় হাইমচর থানা পুলিশ সব সময় মাঠে আছে।”

হাইমচর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এ মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

প্রকাশনায়: হাইমচর টাইমস অনলাইন নিউজ পোর্টাল

#হাইমচর_টাইমস #HaimcharTimes #হাইমচর_টাইমস_অনলাইন #HaimcharTimesOnline #HaimcharThana #HaimcharPolice #চাঁদপুর #হাইমচর #Chandpur #Haimchar #চরভাঙ্গা #BreakingNews #BangladeshPolice #নারী_ও_শিশু_নির্যাতন #OC_Shah_Alam #PPM_Sheba