স্টাফ রিপোর্টার>
মোঃ মনির হোঃ (হাফেজ ছৈয়াল)
…………………..
হাইমচরে বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিস্তারিত।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) সহযোগিতায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বিত গ্রামীণ পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক পাইলট কার্যক্রমের আওতায় বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার **মোঃ নজরুল ইসলাম**।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিচ্ছন্ন বাজার মানেই সুস্থ পরিবেশ। বাজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, ব্যবসায়ী ও ক্রেতা সবার দায়িত্ব। এই পাইলট প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।”
বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার মাষ্টার বলেন, “এখন থেকে বাজারে যত্রতত্র ময়লা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারের পরিবেশ নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল বলেন, “নির্ধারিত স্থান ছাড়া বর্জ্য ফেললে জরিমানাসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যেক দোকানদারকে নিজ নিজ দোকানের সামনে ডাস্টবিন রাখতে হবে। পরিচ্ছন্ন বাজার গড়তে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করবো।”
এসময় আলগী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সরদার মোঃ নুরে আলম জিকু কঠোর বক্তব্য দিয়ে বলেন, “পরিচ্ছন্নতা নিয়ে কোনো আপস নয়। বাজারের শৃঙ্খলা ও সুনাম রক্ষায় যারা নিয়ম ভঙ্গ করে যত্রতত্র ময়লা ফেলবে, তাদের বিরুদ্ধে ব্যবসায়ী সমিতি ঐক্যবদ্ধভাবে কঠোর ব্যবস্থা নেবে। আমরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং সর্বাত্মক সহযোগিতা করবো।”
এসময় উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট গুণীজন, আলগী বাজারের স্বনামধন্য ব্যবসায়ী বৃন্দ, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং হাইমচর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
রিপোর্টার: মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল
www.HaimcharTime.com
#হাইমচর #চাঁদপুর #হাইমচর_টাইম #HaimcharTime #বাজার_বর্জ্য_ব্যবস্থাপনা #ইউএনও_নজরুল_ইসলাম