1. admin@haimchartime.com : admin :
আজ রাত ৯টায় সৌদি আরব দাম্মাম মহানগর বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান - হাইমচর টাইম
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ওমরাহ শেষে মাতৃভূমির পথে হাইমচর উপজেলা বিএনপির নেতা মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী চাঁদপুর জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ডা. শেখ মহসীন অসুস্থ, পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জসিম উদ্দিন রনির যোগদান। হাইমচরে এসএসসি ফলাফলের শীর্ষে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ, পাশের হার ৯০.৮০% হাইমচরে এসএসসি ফলাফলের শীর্ষে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ, পাশের হার ৯০.৮০% হাইমচরে ২নং উত্তর আলগী ৫নং ওয়ার্ডে দীর্ঘ ১৭ বছরের বেহাল দশা রাস্তা মরামতে নামলেন বাবা ছেলে আজ রাত ৯টায় সৌদি আরব দাম্মাম মহানগর বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান জেনিফার লরেন্স একজন মার্কিন অভিনেত্রী ও প্রযোজক, যিনি সমসাময়িক হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী । আগামী বছর বিশ্বব্যাপী মন্দা ভয়াবহ আকার ধারণ করবে

আজ রাত ৯টায় সৌদি আরব দাম্মাম মহানগর বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ মনির হোঃ হাফেজ ছৈয়াল, চাঁদপুর প্রতিনিধি হাইমচর টাইম / ৫৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

৬৫

মনির হোসেন(হাফেজ ছৈয়াল)
নিজস্ব প্রতিনিধি হাইমচর টাইম।
………………….
আজ রাত ৯টায় সৌদি আরবের দাম্মাম মহানগর বিএনপির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হবেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল হাইমচর টাইমের প্রধান উপদেষ্টা মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন –

দাম্মাম মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে দাম্মাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, হাইমচর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দাম্মাম মহানগর বিএনপির নেতৃবৃন্দকে এমন একটি সুন্দর ও সময়োপযোগী আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী বলেন,
“প্রবাসে থেকেও আপনারা যেভাবে জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে দলকে সুসংগঠিত রাখছেন, এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রবাসী বিএনপির ভূমিকা অপরিসীম। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে প্রবাসীদের এই ঐক্যই আমাদের প্রেরণা।”

এসময় দাম্মাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন,
“হাইমচর উপজেলা বিএনপির কান্ডারী, ত্যাগী ও পরিশ্রমী নেতা মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী ভাই দাম্মামে আগমন উপলক্ষে আমরা দাম্মাম মহানগর বিএনপি গর্বিত। তাঁর এই সফর সৌদি আরবে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ ও অনুপ্রাণিত করবে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য দাম্মাম মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

#দাম্মাম_মহানগর_বিএনপি #চাঁদপুর_জেলা_বিএনপি #হাইমচর_উপজেলা_বিএনপি #মাজহারুল_ইসলাম_শফিক_পাটোয়ারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ