1. admin@haimchartime.com : admin : mahmoud milon
  2. mdmonirhossanhaffez02@gmail.com : monir hossain : monir hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহিন গাজী গ্রেফতার চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্বাবলম্বীকরণ সহায়তা ও মাদকবিরোধী ক্যাম্পেইন। হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির। চাঁদপুরের হাইমচর থেকে হারানো বিজ্ঞপ্তি – ৯ বছরের শিশু আল আমিন নিখোঁজ, পিতার বুকফাটা আর্তনাদ হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতাদের কঠোর বার্তা হাইমচরে রেন্ট-এ-কার ড্রাইভার-মালিক ঐক্য পরিষদের যৌথ কার্যালয়ের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন। হাইমচরে অপহৃত কিশোরী উদ্ধার, দুই সহোদর গ্রেফতার করলো হাইমচর থানা পুলিশ

হাইমচরে ২নং উত্তর আলগী ৫নং ওয়ার্ডে দীর্ঘ ১৭ বছরের বেহাল দশা রাস্তা মরামতে নামলেন বাবা ছেলে

মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল, চাঁদপুর প্রতিনিধি হাইমচর টাইম / ১৩১ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

১৬৫

হাইমচর (চাঁদপুর প্রতিনিধি)
—–
হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের মডেল উত্তর আলগী ৫নং ওয়ার্ডের চাঁদতারা জামে মসজিদ সংলগ্ন ছৈয়াল বাড়ির রাস্তাটি দীর্ঘ ১৭ বছর ধরে বেহাল দশায় পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত পথচারী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, অটোরিকশা, ভ্যান, রিকশা ও মোটরসাইকেল চলাচল করে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচল করা চরম ভোগান্তিতে পরিণত হয়। কাদা-পানিতে একাকার হয়ে যায় পুরো রাস্তা। দীর্ঘ ১৭ বছরে বহুবার উন্নয়নের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো সংস্কার কাজ হয়নি।

অবশেষে আর ধৈর্য্য ধরতে না পেরে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন বিডি সমাচার টুয়েন্টিফোরের চাঁদপুর প্রতিনিধি ও হাইমচর টাইম নিউজ পোর্টালের নিজস্ব প্রতিনিধি, সাংবাদিক মোহাম্মদ মনির হোসেন হাফেজ ছৈয়াল। আজ বাবা-ছেলে দুজন মিলে নিজেরাই লেবার সেজে রাস্তার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শুরু করেন।

এ বিষয়ে সাংবাদিক মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল বলেন,
“দীর্ঘ ১৭ বছর ধরে এই রাস্তাটি সংস্কারের জন্য আমি সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে রাজনৈতিক-অরাজনৈতিক বহু নেতাকর্মীর দ্বারে ঘুরেছি। সবাই শুধু প্রতিশ্রুতিই দিয়েছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ১৭ বছরেও আমাদের ছৈয়াল বাড়ির এই রাস্তাটির কোনো সংস্কার হয়নি। তাই বাধ্য হয়ে আর কষ্ট সহ্য করতে না পেরে আজ বাবা-ছেলে মিলে নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে রাস্তার কিছু অংশ সংস্কারের চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করছি, যাতে দ্রুত এই ১৭ বছরের অবহেলিত রাস্তাটির স্থায়ী সংস্কার কাজ সম্পন্ন করা হয়।

#হাইমচর #চাঁদপুর #বেহাল_রাস্তা #১৭_বছরের_ভোগান্তি #নিজ_অর্থায়নে_সংস্কার #BDSomachar24 #HaimcharTimes


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ