1. admin@haimchartime.com : admin :
হাইমচর থানা কর্তৃক আয়োজিত চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান সম্পূর্ণ। - হাইমচর টাইম
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ওমরাহ শেষে দেশে ফিরলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিক পাটওয়ারী, বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত হাইমচরে বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম পাটওয়ারী দীর্ঘদিন ধরে অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা হাইমচর থানা কর্তৃক আয়োজিত চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান সম্পূর্ণ। হাইমচরে কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত পবিত্র ওমরাহ শেষে মাতৃভূমির পথে হাইমচর উপজেলা বিএনপির নেতা মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী চাঁদপুর জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ডা. শেখ মহসীন অসুস্থ, পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জসিম উদ্দিন রনির যোগদান। হাইমচরে এসএসসি ফলাফলের শীর্ষে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ, পাশের হার ৯০.৮০% হাইমচরে এসএসসি ফলাফলের শীর্ষে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ, পাশের হার ৯০.৮০% হাইমচরে ২নং উত্তর আলগী ৫নং ওয়ার্ডে দীর্ঘ ১৭ বছরের বেহাল দশা রাস্তা মরামতে নামলেন বাবা ছেলে

হাইমচর থানা কর্তৃক আয়োজিত চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান সম্পূর্ণ।

চাঁদপুর হাইমচর প্রতিনিধি > মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল / ৩৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

৫২

হাইমচর চাঁদপুর প্রতিনিধি)
মোঃ মনির (হোসেন হাফেজ ছৈয়াল)
…………………

চাঁদপুরের হাইমচর উপজেলাকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে হাইমচর থানা প্রশাসনের উদ্যোগে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা “মাদককে না বলুন”, “কিশোর গ্যাং মুক্ত সমাজ চাই” স্লোগানে এলাকা মুখরিত করে তোলে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসান।

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“চরভাঙ্গা সহ হাইমচরের কোথাও মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাংয়ের ঠাঁই হবে না। মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়, আর কিশোর গ্যাং আমাদের স্কুল-কলেজ পড়ুয়া সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। হাইমচর থানা পুলিশ মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মাঠে নেমেছে। যারা গ্যাং কালচার তৈরি করে ত্রাস সৃষ্টি করছে, তাদের তালিকা আমাদের হাতে আছে। আমি অভিভাবক ও শিক্ষকদের বলব, আপনার সন্তান ও ছাত্ররা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, মোবাইলে কি করছে, কার সাথে মিশছে – এখনই খোঁজ নিন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের সরদার। তিনি বলেন, “মাদক ও কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে যুব সমাজকে বাঁচাতে হলে পুলিশের পাশাপাশি আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। থানা প্রশাসনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

আরও বক্তব্য রাখেন হাইমচর থানার এসআই মোঃ ফারুক। তিনি বলেন, “আমরা প্রতিটি ইউনিয়নে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। ইতিমধ্যে অনেককে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, হাইমচর প্রেসক্লাব ও হাইমচর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ