1. admin@haimchartime.com : admin : mahmoud milon
  2. mdmonirhossanhaffez02@gmail.com : monir hossain : monir hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহিন গাজী গ্রেফতার চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্বাবলম্বীকরণ সহায়তা ও মাদকবিরোধী ক্যাম্পেইন। হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির। চাঁদপুরের হাইমচর থেকে হারানো বিজ্ঞপ্তি – ৯ বছরের শিশু আল আমিন নিখোঁজ, পিতার বুকফাটা আর্তনাদ হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতাদের কঠোর বার্তা হাইমচরে রেন্ট-এ-কার ড্রাইভার-মালিক ঐক্য পরিষদের যৌথ কার্যালয়ের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন। হাইমচরে অপহৃত কিশোরী উদ্ধার, দুই সহোদর গ্রেফতার করলো হাইমচর থানা পুলিশ

চাঁদপুরের হাইমচর থেকে হারানো বিজ্ঞপ্তি – ৯ বছরের শিশু আল আমিন নিখোঁজ, পিতার বুকফাটা আর্তনাদ

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ১২৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

১৫৮

স্টাফ রিপোর্টার।
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
…………………….

চাঁদপুরের হাইমচর থেকে হারানো বিজ্ঞপ্তি – ৯ বছরের শিশু আল আমিন নিখোঁজ, পিতার বুকফাটা আর্তনাদ

বিস্তারিত।
চাঁদপুরের হাইমচর উপজেলা সদর আলগী বাজার উত্তর মাথায় হৃদয়বিদারক ঘটনা। প্রাইভেট কার চালক মোঃ মহশিন মিজির ৯ বছরের আদরের সন্তান মোঃ আল আমিন গতকাল থেকে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ আল আমিনের পিতা শাহজাহান মিজির নাতি।

পরিবার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৬, রোজ বুধবার সকাল ৯ ঘটিকায় নিজ বাড়ি আলগী বাজার উত্তর মাথা থেকে সে নিখোঁজ হয়।

এ বিষয়ে শিশুটির পিতা মোঃ মহশিন মিজি কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার বাড়ি একদম আলগী বাজারের উত্তর মাথায়, বাজারের সাথেই আমার ঘর। আমার ছেলে দিনে অনেকবার বাজারে আসা-যাওয়া করতো। গতকাল সকাল ৯টার সময় হঠাৎ দেখি আমার আল আমিন ঘরে নেই। ভেবেছি হয়তো বাজারে গেছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও আমার বাবা আর বাড়ি ফিরে আসেনি।”
তিনি বুকফাটা কান্নায় আরও বলেন, “আমার কলিজার টুকরা ছেলেকে বিভিন্ন হাটে-বাজারে, পাড়া-মহল্লার অলি-গলিতে, হাসপাতালে, আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজেছি। কোথাও পাইনি আমার বাবাকে। আমার বুকটা খালি হয়ে গেছে।”

৯ বছরের অবুঝ শিশুটিকে না পেয়ে পরিবারে চলছে শোকের মাতম। মায়ের কান্না থামছেই না।

নিখোঁজ শিশুর পরিচয়:
নাম: মোঃ আল আমিন (বয়স ৯ বছর)
পিতা: মোঃ মহশিন মিজি
দাদা: শাহজাহান মিজি
ঠিকানা: হাইমচর উপজেলা সদর, আলগী বাজার উত্তর মাথা, হাইমচর, চাঁদপুর।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি শিশু আল আমিনের সন্ধান পান বা কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে করজোড়ে অনুরোধ করা হলো।

যোগাযোগ:
পিতা – মোঃ মহশিন মিজি
মোবাইল: 01741-161389

দয়া করে পোস্টটি সবাই শেয়ার করে ৯ বছরের শিশু আল আমিনকে তার বাবা-মায়ের বুকে ফিরিয়ে দিতে সাহায্য করুন। আপনার একটি শেয়ারে ফিরে পেতে পারে একটি পরিবারের হারানো হাসি।

#নিখোঁজ #হারানো_বিজ্ঞপ্তি #হাইমচর #চাঁদপুর #আলগী_বাজার #শিশু_নিখোঁজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ