1. admin@haimchartime.com : admin : mahmoud milon
  2. mdmonirhossanhaffez02@gmail.com : monir hossain : monir hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহিন গাজী গ্রেফতার চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্বাবলম্বীকরণ সহায়তা ও মাদকবিরোধী ক্যাম্পেইন। হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির। চাঁদপুরের হাইমচর থেকে হারানো বিজ্ঞপ্তি – ৯ বছরের শিশু আল আমিন নিখোঁজ, পিতার বুকফাটা আর্তনাদ হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতাদের কঠোর বার্তা হাইমচরে রেন্ট-এ-কার ড্রাইভার-মালিক ঐক্য পরিষদের যৌথ কার্যালয়ের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন। হাইমচরে অপহৃত কিশোরী উদ্ধার, দুই সহোদর গ্রেফতার করলো হাইমচর থানা পুলিশ

হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৮৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

১০৫

স্টাফ রিপোর্টার।
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………..

বিস্তারিত।
চাঁদপুরের হাইমচরে ২০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামের শাহজাহান শেখের ছেলে মোঃ জয়নাল আবেদীন জুয়েল (৩০), হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামের দুলাল বেপারীর ছেলে মোঃ তারেক বেপারী (১৯) ও উত্তর আলগী গ্রামের মোক্তার আহম্মদ আখনের ছেলে সাকিব হোসেন (২৩)।

থানা সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই (নিঃ) জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ নয়ানী লক্ষ্মীপুর এলাকার বাংলা বাজার থেকে ২০ গ্রাম গাঁজাসহ জয়নাল আবেদীন জুয়েলকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

একই রাতে এএসআই হান্নান উদ্দিন পূর্ব চরকৃষ্ণপুর এলাকা থেকে ৪ পিস ইয়াবাসহ মোঃ তারেক বেপারীকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

অপর অভিযানে এএসআই (নিঃ) সেলিম মিয়া পূর্ব চরকৃষ্ণপুর বিসমিল্লাহ মোড় এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সাকিব হোসেনকে ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় গ্রেপ্তার করেন।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা বলেন, “হাইমচরকে মাদকমুক্ত করতে আমরা কঠোর অবস্থানে আছি। মাদক কারবারি যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

এসআই জাকির হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়েছে।”

এএসআই হান্নান উদ্দিন বলেন, “ইয়াবাসহ আটক তারেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে।”

পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত ৩ আসামিকেই যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ