1. admin@haimchartime.com : admin : mahmoud milon
  2. mdmonirhossanhaffez02@gmail.com : monir hossain : monir hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহিন গাজী গ্রেফতার চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্বাবলম্বীকরণ সহায়তা ও মাদকবিরোধী ক্যাম্পেইন। হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির। চাঁদপুরের হাইমচর থেকে হারানো বিজ্ঞপ্তি – ৯ বছরের শিশু আল আমিন নিখোঁজ, পিতার বুকফাটা আর্তনাদ হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতাদের কঠোর বার্তা হাইমচরে রেন্ট-এ-কার ড্রাইভার-মালিক ঐক্য পরিষদের যৌথ কার্যালয়ের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন। হাইমচরে অপহৃত কিশোরী উদ্ধার, দুই সহোদর গ্রেফতার করলো হাইমচর থানা পুলিশ

হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৫০ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

৮৬

স্টাফ রিপোর্টার।
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………..

বিস্তারিত।
চাঁদপুরের হাইমচর সরকারি কলেজের প্রধান ফটকের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও পথচারী জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছেন। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, কলেজের সামনের পিচ ঢালা সড়কের মাঝ বরাবর প্রায় ২ থেকে ৩ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি বালি, ইট ও ময়লা-আবর্জনা দিয়ে ভরে আছে। বৃষ্টির পানিতে গর্তটি ঢেকে যাওয়ায় দূর থেকে বোঝার উপায় নেই। ফলে অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথ দিয়েই কলেজে আসা-যাওয়া করছে।

স্থানীয় শিক্ষার্থীরা জানান, “কলেজের সামনের এই গর্তটি প্রায় এক মাস ধরে এভাবে পড়ে আছে। রাতে চলাচল করা খুবই বিপজ্জনক। আমরা দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এমপি মহোদয়ের।

একই সাথে হাইমচর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী ও বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এবং হাইমচর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা।

ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ এই গর্তটি ভরাট করে সড়কটি সংস্কার করা হোক। যাতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, জনবান্ধব নেতা শেখ ফরিদ আহমেদ মানিক এমপি মহোদয় এবং উপজেলা প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ