1. admin@haimchartime.com : admin : mahmoud milon
  2. mdmonirhossanhaffez02@gmail.com : monir hossain : monir hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহিন গাজী গ্রেফতার চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্বাবলম্বীকরণ সহায়তা ও মাদকবিরোধী ক্যাম্পেইন। হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির। চাঁদপুরের হাইমচর থেকে হারানো বিজ্ঞপ্তি – ৯ বছরের শিশু আল আমিন নিখোঁজ, পিতার বুকফাটা আর্তনাদ হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতাদের কঠোর বার্তা হাইমচরে রেন্ট-এ-কার ড্রাইভার-মালিক ঐক্য পরিষদের যৌথ কার্যালয়ের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন। হাইমচরে অপহৃত কিশোরী উদ্ধার, দুই সহোদর গ্রেফতার করলো হাইমচর থানা পুলিশ

হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির।

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৯৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

১২৩

স্টাফ রিপোর্টার।
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির।
………………………………….

বিস্তারিত।
চাঁদপুরের হাইমচরে থানা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মান্নান মাঝি (৪০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব চরকৃষ্ণপুর কালাচৌকিদার মোড় বেড়িবাঁধ সংলগ্ন দোলা স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামী উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী সংলগ্ন দক্ষিণ কমলাপুর গ্রামের আব্দুল মোতালেব মাঝির ছেলে।

পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে পিএসআই (নিঃ) সৌরভ দাশ এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) আবু হানিফ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,

“চাঁদপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে হাইমচর থানা এলাকাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মাদক ব্যবসায়ী ও সেবনকারী যত বড় প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমাদের এই অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে। এই থানা এলাকায় কোন মাদকের আস্তানা থাকতে দেওয়া হবে না।”

অভিযানের নেতৃত্ব দেওয়া পিএসআই (নিঃ) সৌরভ দাশ বলেন,

“এই আসামী দীর্ঘদিন ধরে কৌশলে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আমাদের কাছে গোপন সংবাদ ছিল। আমরা কয়েকদিন ধরে তাকে নজরদারিতে রাখি। আজ হাতেনাতে প্রমাণসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে।”

সঙ্গীয় এএসআই (নিঃ) আবু হানিফ বলেন,

“মাদক একটি সামাজিক ব্যাধি। একজন মাদক কারবারি শুধু নিজে ধ্বংস হয় না, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমরা সাধারণ মানুষকে অনুরোধ করবো, আপনাদের আশেপাশে মাদক ব্যবসায়ীর তথ্য থাকলে পুলিশকে দিন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।”

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে,থানা সূত্রে জানানো হয়েছে।

#হাইমচর #চাঁদপুর #হাইমচর_থানা #ইয়াবা_উদ্ধার #মাদকবিরোধী_অভিযান #পুলিশের_অভিযান #গ্রেফতার #মাদকমুক্ত_হাইমচর #oc_haimchar
#হাইমচর_টাইম #Haimchar_Time #বিডি_সময়_২৪ #BD_Somoy_24.Com #বিডি_সমাচার_২৪ #Ajkerkhabor #চাঁদপুর_সংবাদ #Chandpur_News #Bangladesh_Police


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ