1. admin@haimchartime.com : admin : mahmoud milon
  2. mdmonirhossanhaffez02@gmail.com : monir hossain : monir hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহিন গাজী গ্রেফতার চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্বাবলম্বীকরণ সহায়তা ও মাদকবিরোধী ক্যাম্পেইন। হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির। চাঁদপুরের হাইমচর থেকে হারানো বিজ্ঞপ্তি – ৯ বছরের শিশু আল আমিন নিখোঁজ, পিতার বুকফাটা আর্তনাদ হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতাদের কঠোর বার্তা হাইমচরে রেন্ট-এ-কার ড্রাইভার-মালিক ঐক্য পরিষদের যৌথ কার্যালয়ের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন। হাইমচরে অপহৃত কিশোরী উদ্ধার, দুই সহোদর গ্রেফতার করলো হাইমচর থানা পুলিশ

হাইমচরে রেন্ট-এ-কার ড্রাইভার-মালিক ঐক্য পরিষদের যৌথ কার্যালয়ের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন।

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৭১ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

১১০

স্টাফ রিপোর্টার।
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)

……………………………………
হাইমচরে রেন্ট-এ-কার ড্রাইভার-মালিক ঐক্য পরিষদের যৌথ কার্যালয়ের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন।
…………………………………..
বিস্তারিত।
চাঁদপুরের হাইমচর উপজেলা সদর আলগী বাজার কাটাখালী রোডের সাবেক পুরাতন থানা, বর্তমান বিআরডিবি ও ওয়ার্পদা সংলগ্ন স্থানে রেন্ট-এ-কার ড্রাইভার ও মালিক সমিতির যৌথ পরিচালনায় নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে।

গত ১ সেপ্টেম্বর ২০২৬, রোজ মঙ্গলবার রাত ৮:৩০ মিনিটে মিলাদ, দোয়া ও মুনাজাতের মাধ্যমে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। পরে আগত অতিথি, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে খানা-পিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা মোঃ সফিউর রহমান স্বপন বেপারীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, আলগী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজান ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, কৃষক দলের সভাপতি আলী আকবর টেলু পাটওয়ারী, তাঁতি দলের নেতা সবুজ মিয়া পেদা, ছাত্রদলের নেতা সিয়াম মাঝি, হাইমচর থানার এএসআই মোঃ আবু হানিফ, মোঃ আরাফাত রহমান সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাইমচর রেন্ট-এ-কার ড্রাইভার সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ শিপন বেপারী,মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন পাটওয়ারী, সমিতি সংগঠনের শতাধিক সম্মানিত সদস্য, সুশীল সমাজ, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তব্য:

প্রধান অতিথি মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই যৌথ কার্যালয় শুধু একটি অফিস নয়, এটি হাইমচরের পরিবহন সেক্টরে একটি নতুন দিগন্তের সূচনা। ড্রাইভার ও মালিক একে অপরের পরিপূরক। আপনাদের কাছে আমার কঠোর বার্তা হলো – সড়কে মৃত্যুর মিছিল আমরা আর দেখতে চাই না। কোনো ড্রাইভার মাদক সেবন করে, নেশাগ্রস্ত অবস্থায় স্টিয়ারিং ধরবেন না। চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো মানে যাত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা। ক্লান্ত থাকলে গাড়ি থামিয়ে বিশ্রাম নিন। আর মালিকদের প্রতি আমার অনুরোধ, শুধু টাকার দিকে তাকিয়ে অপ্রাপ্তবয়স্ক, লাইসেন্সবিহীন কোনো ছেলের হাতে গাড়ির চাবি তুলে দেবেন না। মনে রাখবেন, নিরাপদ সড়ক আমাদের সবার দায়িত্ব।”

বিশেষ অতিথি হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম তাঁর বক্তব্যে বলেন, “আমি ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই –
১. মাদক বহন ও মাদক সেবন করে গাড়ি চালানো – জিরো টলারেন্স। কোথাও এমন প্রমাণ পেলে গাড়ি জব্দ সহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২. গভীর রাতে অপরিচিত যাত্রী নিয়ে অজানা গন্তব্যে যাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন। যাত্রীর পরিচয় নিশ্চিত হোন, প্রয়োজনে থানায় জানান।
৩. চোখে ঘুম নিয়ে, ওভার স্পিডে গাড়ি চালাবেন না।
৪. মহাসড়কে যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যানজট ও দুর্ঘটনার কারণ হবেন না। আলগী বাজারে আমরা কোনো অবৈধ পার্কিং মেনে নেবো না। মালিকদের বলবো, আপনাদের গাড়ির ফিটনেস, লাইসেন্স, কাগজপত্র ১০০% ওকে রাখুন।”

বিশেষ অতিথি আলগী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল তাঁর বক্তব্যে বলেন, “আলগী বাজার হাইমচরের প্রাণকেন্দ্র। এই বাজারের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের সবার। আজ রেন্ট-এ-কার মালিক-ড্রাইভার ঐক্য পরিষদের এই যৌথ কার্যালয় হওয়াতে আমি অত্যন্ত আনন্দিত। আমি দুটি কথা স্পষ্ট করে বলতে চাই। প্রথমত, আলগী বাজারের ফুটপাত ও রাস্তার উপর কোনোভাবেই গাড়ি পার্কিং করে ব্যবসায়ীদের ব্যবসা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। আপনাদের জন্য নির্দিষ্ট স্থানে গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, ভাড়া নিয়ে যাত্রী হয়রানি বন্ধ করতে হবে। যাত্রীদের সাথে হাসিমুখে ভালো ব্যবহার করুন, কারণ যাত্রীরাই আপনাদের রিজিকের উছিলা। ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আপনাদের এই সুশৃঙ্খল উদ্যোগকে স্বাগত জানাই এবং যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকবো।”

বিশেষ অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিয়াজী বলেন, “আজকের তরুণ সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে ড্রাইভার সমাজের ভূমিকা অপরিসীম। আপনারা সচেতন হলে সমাজ সচেতন হবে। আমি ড্রাইভার ভাইদের অনুরোধ করবো, আপনারা যাত্রীদের সাথে ভালো ব্যবহার করুন, ভাড়া নিয়ে বাড়াবাড়ি করবেন না। এবং মালিক-শ্রমিকের এই ঐক্য ধরে রাখুন।”

পরে দেশ, জাতি, হাইমচরবাসী এবং রেন্ট-এ-কার ড্রাইভার ও মালিক সমিতির সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

…………………………………….
হাইমচর টাইম | অনলাইন নিউজ পোর্টাল হাইমচর চাঁদপুর। #HaimcharTime #BDSomoy24 #BDSomachar24 #ChandpurNews #HaimcharNews #Algibazar #RentACarHaimchar #নিরাপদ_সড়ক #হাইমচর #চাঁদপুর #আলগী_বাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ