1. admin@haimchartime.com : admin : mahmoud milon
  2. mdmonirhossanhaffez02@gmail.com : monir hossain : monir hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহিন গাজী গ্রেফতার চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্বাবলম্বীকরণ সহায়তা ও মাদকবিরোধী ক্যাম্পেইন। হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির। চাঁদপুরের হাইমচর থেকে হারানো বিজ্ঞপ্তি – ৯ বছরের শিশু আল আমিন নিখোঁজ, পিতার বুকফাটা আর্তনাদ হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতাদের কঠোর বার্তা হাইমচরে রেন্ট-এ-কার ড্রাইভার-মালিক ঐক্য পরিষদের যৌথ কার্যালয়ের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন। হাইমচরে অপহৃত কিশোরী উদ্ধার, দুই সহোদর গ্রেফতার করলো হাইমচর থানা পুলিশ

চট্টগ্রামের ভূজপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ৭৩৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

২০৮

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৯তম শাখা ৬ অক্টোবর বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান ও মিফতাহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ নূরুল হোসাইন কাওসার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভূজপুর শাখাপ্রধান মোহাম্মদ তানবির হাসান। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ আল কাদেরী, ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম.এইচ. শাহজাহান চৌধুরী শিপন, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী এবং ব্যবসায়ী ও সমাজ সেবক নাজিম উদ্দিন বাচ্চু। এ সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরানসহ নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ