1. admin@haimchartime.com : admin : mahmoud milon
  2. mdmonirhossanhaffez02@gmail.com : monir hossain : monir hossain
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে নবাগত ওসিকে অনলাইন প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা আইনের রক্ষক যখন ভক্ষক? আদালতের নির্দেশে পাওয়া ঘেরের মাছ লুটের অভিযোগ হাইমচর থানার ওসির বিরুদ্ধে হাইমচরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন মো: নজরুল ইসলাম ভাইরাল ভিডিও: মোবাইলে ভিডিও ধারণ করে প্রকাশ্যে মাদক সেবন ফরিদ কবিরাজ  চাঁদপুর ফরিদগঞ্জের গোবিন্দপুরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ – “ফ্যাসিবাদীরা দেশকে আমদানিনির্ভর করে গেছে, আমরা স্বনির্ভর করবো” হাইমচরে নবাগত ইউএনওকে বরণ ও বিদায়ী ইউএনওকে বিএনপির সংবর্ধনা। হাইমচরে ভাইরাল ‘খেজুর গাছতলা’ এখন কিশোর গ্যাংয়ের আড্ডাখানা, চায়ের দোকান নিয়ে উদ্বেগ Kde najít nejlepší hry s Mostbet 50 free spins pro šance পবিত্র মদিনায় চাঁদপুর জেলা কমিউনিটির জমকালো অভিষেক সভাপতি আব্দুল হান্নান মুসাফির, সম্পাদক সেলিম প্রধানিয়া হাইমচরে ভয়াবহ লোডশেডিং, একটাই অজুহাত “৩৩ কেভি লাইন নেই” – রাত ১টায়ও বিদ্যুৎহীন জনপদ

হাইমচরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন মো: নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৪২ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

৪৯

স্টাফ রিপোর্টার
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
…………………………………….

চাঁদপুরের হাইমচর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো: নজরুল ইসলাম।

রোববার (২৩ আগস্ট ২০২৬) সকালে তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে হাইমচরে পদায়ন করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নবাগত ইউএনও মো: নজরুল ইসলামের নিজ জেলা কুমিল্লা। তিনি ইতিপূর্বে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানকৃত কর্মকর্তা হিসেবে তাকে হাইমচরের দায়িত্ব দেওয়া হলো।

এছাড়া সরকারি দাবি আদায় আইন, ১৯১৩ এর ৩(৩) ধারা মোতাবেক তাকে নিজ অধিক্ষেত্রে সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান করা হয়েছে।

এদিকে গত ১৬ আগস্ট ২০২৬ তারিখের স্মারকমূলে জারিকৃত জনাব মীর কামরুজ্জামান কবিরকে হাইমচর উপজেলায় পদায়নের পূর্বের আদেশটি বাতিল করা হয়েছে।

নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুল দিয়ে নবাগত ইউএনওকে বরণ করে নেন।

#হাইমচর_টাইম_অনলাইন_নিউজ_পোর্টাল #HaimcharTimeOnline
#হাইমচর #চাঁদপুর #নতুনইউএনও #UNO #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ