1. admin@haimchartime.com : admin : mahmoud milon
  2. mdmonirhossanhaffez02@gmail.com : monir hossain : monir hossain
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে নবাগত ওসিকে অনলাইন প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা আইনের রক্ষক যখন ভক্ষক? আদালতের নির্দেশে পাওয়া ঘেরের মাছ লুটের অভিযোগ হাইমচর থানার ওসির বিরুদ্ধে হাইমচরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন মো: নজরুল ইসলাম ভাইরাল ভিডিও: মোবাইলে ভিডিও ধারণ করে প্রকাশ্যে মাদক সেবন ফরিদ কবিরাজ  চাঁদপুর ফরিদগঞ্জের গোবিন্দপুরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ – “ফ্যাসিবাদীরা দেশকে আমদানিনির্ভর করে গেছে, আমরা স্বনির্ভর করবো” হাইমচরে নবাগত ইউএনওকে বরণ ও বিদায়ী ইউএনওকে বিএনপির সংবর্ধনা। হাইমচরে ভাইরাল ‘খেজুর গাছতলা’ এখন কিশোর গ্যাংয়ের আড্ডাখানা, চায়ের দোকান নিয়ে উদ্বেগ Kde najít nejlepší hry s Mostbet 50 free spins pro šance পবিত্র মদিনায় চাঁদপুর জেলা কমিউনিটির জমকালো অভিষেক সভাপতি আব্দুল হান্নান মুসাফির, সম্পাদক সেলিম প্রধানিয়া হাইমচরে ভয়াবহ লোডশেডিং, একটাই অজুহাত “৩৩ কেভি লাইন নেই” – রাত ১টায়ও বিদ্যুৎহীন জনপদ

হাইমচরে নবাগত ওসিকে অনলাইন প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন ( হাফেজ ছৈয়াল) / ২৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

৩২

(স্টাফ রিপোর্টার) হাইমচর টাইম
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………..

চাঁদপুরের হাইমচর থানায় নব-যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাইমচর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার হাইমচর থানা কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। হাইমচর অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হাইমচর টাইম-এর নির্বাহী সম্পাদক সরদার মোঃ নুরে আলম জিকু।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচার টুয়ান্টিফোর-এর চাঁদপুর (হাইমচর) প্রতিনিধি ও হাইমচর টাইম-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল, সদস্য মোঃ মহসিন সরদার, মোঃ মোস্তফা পাটওয়ারী, মোঃ রিপন আখন, মোঃ জনি সরদার, মোঃ মেহরাজ হোসেন সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে হাইমচর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল বলেন, “হাইমচর থানায় আপনাকে স্বাগতম। হাইমচর অনলাইন প্রেসক্লাব সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিশ্বাসী। মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত হাইমচর গড়তে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।”

জবাবে নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, “আপনারা সমাজের দর্পণ। হাইমচরে কিশোর গ্যাং, মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা সহ যত অনিয়ম আছে, সেই সব ঘটনার সঠিক তথ্য দিয়ে আপনারা প্রশাসনের পাশে থাকবেন বলে আশা করি। আমি হাইমচর থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করবো। সরকার মাদকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন, তারই ধারাবাহিকতায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”

#হাইমচর #চাঁদপুর #হাইমচর_থানা #ওসি_শাহ_আলম #বাংলাদেশ_পুলিশ
#হাইমচর_অনলাইন_প্রেসক্লাব #Haimchar_Online_Press_Club
#বিডি_সমাচার_টুয়ান্টিফোর #বিডি_সমাচার_২৪ #BDSomachar24 #জাতীয়_অনলাইন_নিউজ_পোর্টাল
#হাইমচর_টাইম #Haimchar_Time প্রকাশক সম্পাদক মাহমুদ মিলন
#সরদার_নুরে_আলম_জিকু #সাংবাদিক_মনির_হোসেন_হাফেজ_ছৈয়াল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ