স্টাফ রিপোর্টার
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) ৩১ আগস্ট ২০২৬।
…………………………………….
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে চাঁদপুরের হাইমচরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন **হাইমচর উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম**।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার বাতিঘর। তিনি ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি। নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন,
“বিদ্রোহী কবি আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন। তার লেখনী যুগে যুগে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার প্রেরণা হয়ে থাকবে।”
আরও বক্তব্য রাখেন,হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল**। তিনি বলেন নজরুলের চেতনা তরুণ সমাজকে জাগ্রত করে। এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ আরও বৃদ্ধি করবে।”
এ সময় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন **হাইমচর বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান শিকদার**। তিনি বলেন,
“নজরুল শুধু কবি নন, তিনি একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত নজরুল চর্চা হলে শিক্ষার্থীরা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতায় আরও সমৃদ্ধ হবে। আজকের এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে তারা নজরুলকে হৃদয়ে ধারণ করে।”
অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলমের নির্দেশনায় পুলিশের একটি টিম উপস্থিত ছিল। এ সময় দায়িত্বে ছিলেন হাইমচর থানার এসআই সুমীর সহ সঙ্গীয় ফোর্স।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
#হাইমচর #চাঁদপুর #নজরুলবর্ষ #হাইমচরটাইম #নিউজ #পোর্টাল