স্টাফ রিপোর্টার।
মোঃ মনির হোঃ হাফেজ ছৈয়াল)
…………………………………
হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহিন গাজী গ্রেফতার
বিস্তারিত।
চাঁদপুরের হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মো. শাহিন গাজী (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের একটি চৌকস দল হাইমচর থানাধীন ২নং উত্তর আলগী ইউনিয়নের উত্তর আলগী গ্রামের গাজী বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আসামির নিজ বসতঘরের পশ্চিম পাশের কক্ষে তল্লাশি চালিয়ে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে কমলা রঙের ৫১ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উত্তর আলগীতে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ শাহিন গাজীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে সকলের সহযোগিতা কাম্য।”
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাইমচর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
#হাইমচর #চাঁদপুর #মাদক_অভিযান #ইয়াবা #হাইমচরটাইম #HaimcharTime #www_haimchartime_com