1. admin@haimchartime.com : admin : mahmoud milon
  2. mdmonirhossanhaffez02@gmail.com : monir hossain : monir hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহিন গাজী গ্রেফতার চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্বাবলম্বীকরণ সহায়তা ও মাদকবিরোধী ক্যাম্পেইন। হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির। চাঁদপুরের হাইমচর থেকে হারানো বিজ্ঞপ্তি – ৯ বছরের শিশু আল আমিন নিখোঁজ, পিতার বুকফাটা আর্তনাদ হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতাদের কঠোর বার্তা হাইমচরে রেন্ট-এ-কার ড্রাইভার-মালিক ঐক্য পরিষদের যৌথ কার্যালয়ের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন। হাইমচরে অপহৃত কিশোরী উদ্ধার, দুই সহোদর গ্রেফতার করলো হাইমচর থানা পুলিশ

চাঁদপুর ফরিদগঞ্জের গোবিন্দপুরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ – “ফ্যাসিবাদীরা দেশকে আমদানিনির্ভর করে গেছে, আমরা স্বনির্ভর করবো”

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৪৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

৬৪

স্টাফ রিপোর্টার
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
…………………….

চাঁদপুরের ফরিদগঞ্জে দিনব্যাপী সফর করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। সফরের অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ঈদগাহ ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং পরে বিকেলে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদী সরকার উন্নয়নের নামে দেশকে চরম আমদানিনির্ভর করে দিয়ে গেছে। যার ফলে তাদের পতনের পর দেশকে এখন অনেকটা ধার করে চলতে হচ্ছে। তবে ভয়ের কোন কারণ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে বাস্তবভিত্তিক ও কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যুৎ নিয়ে আপনারা যে দুর্ভোগে আছেন, সরকার তা অনুধাবন করে। আমাদের একটু সময় দিন, খুব অল্প সময়ের মধ্যেই এ সংকট দূর হবে। আমরা গ্যাস-বিদ্যুৎসহ সবকিছু নিজ দেশেই উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণ করতে চাই।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রেস সচিব বলেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের ভাষা বোঝে। সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে, আমার পরিবারও এর বাইরে নয়। শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, ক্রীড়াবিদ, চিকিৎসকসহ সকল পেশাজীবীর জন্য আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর সফল বাস্তবায়ন হবেই। সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে, তাই সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল বেপারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসী মোল্লা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, আব্দুল মতিন, বিএনপি নেতা কাওসার আহমেদ ভূইয়া, উপজেলা ছাত্রদলের মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু, আশিক পাটওয়ারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ