স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………………………
মোবাইল ফোনে নিজেই ভিডিও ধারণ করে প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে থাকা টেক্সট অনুযায়ী মাদক সেবনকারীর নাম ফরিদ কবিরাজ বলে দাবি করা হচ্ছে।
যানা গেছে মাদক সেবনকারী ফরিদ কবিরাজ পরিচয়। হাইমচর উপজেলার গাজীপুর ১নং ইউনিয়নে ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুরুল ইসলাম কবিরাজের ছেলে ফরিদ কবিরাজ।
ভাইরাল হওয়া ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একজন যুবক ঘরের মেঝেতে বসে ফয়েল পেপারে লাইটার দিয়ে কিছু পুড়িয়ে বিশেষ কায়দায় ধোঁয়া সেবন করছেন। তার পাশেই পড়ে থাকতে দেখা যায় সিগারেটের প্যাকেট ও মাদক সেবনের সরঞ্জাম। ভিডিওর এক পর্যায়ে তাকে ক্যামেরার দিকে তাকিয়ে থাম্বস আপ দিতেও দেখা যায়, যা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ধরনের প্রকাশ্য মাদক সেবন এবং তা ভিডিও করে ছড়িয়ে দেওয়া তরুণ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর ও উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বি:দ্র: এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত। ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় ও ভিডিওর সত্যতা হাইমচর টাইম অনলাইন নিউজ পোর্টালে স্বাধীনভাবে যাচাই করেনি। প্রশাসনের তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
#মাদক #ভাইরালভিডিও #চাঁদপুর #অপরাধ #Haimchartime.com#FaridKabiraj #ViralNews