1. admin@haimchartime.com : admin : mahmoud milon
  2. mdmonirhossanhaffez02@gmail.com : monir hossain : monir hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহিন গাজী গ্রেফতার চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্বাবলম্বীকরণ সহায়তা ও মাদকবিরোধী ক্যাম্পেইন। হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির। চাঁদপুরের হাইমচর থেকে হারানো বিজ্ঞপ্তি – ৯ বছরের শিশু আল আমিন নিখোঁজ, পিতার বুকফাটা আর্তনাদ হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতাদের কঠোর বার্তা হাইমচরে রেন্ট-এ-কার ড্রাইভার-মালিক ঐক্য পরিষদের যৌথ কার্যালয়ের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন। হাইমচরে অপহৃত কিশোরী উদ্ধার, দুই সহোদর গ্রেফতার করলো হাইমচর থানা পুলিশ

হাইমচরে নবাগত ইউএনওকে বরণ ও বিদায়ী ইউএনওকে বিএনপির সংবর্ধনা।

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৭৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

৯৫

স্টাফ রিপোর্টার 
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………………………

চাঁদপুরের হাইমচর উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নজরুল ইসলামকে ফুল দিয়ে বরণ এবং বিদায়ী ইউএনও অমিত রায়কে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

রবিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে  নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত রায়।

এসময় জাতীয়তাবাদী দল হাইমচর উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ গাজী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, যুগ্ম আহ্বায়ক মোঃ সলেমান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আখন ও সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তব্য পর্বে অতিথিরা যা বলেন:

নবাগত ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন, “আমাকে এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য হাইমচর উপজেলা বিএনপি পরিবারকে আন্তরিক ধন্যবাদ। আমি হাইমচরের সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে হাইমচরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

বিদায়ী ইউএনও অমিত রায় বলেন, “হাইমচরে কর্মকালীন সময়ে আমি সকলের যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তা কখনো ভুলবো না। হাইমচরের মানুষ খুবই আন্তরিক। আমি হাইমচরের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী বলেন, “নবাগত ইউএনও মহোদয়কে হাইমচরবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাই। আশা করি তিনি তার মেধা ও সততা দিয়ে হাইমচরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একইসাথে বিদায়ী ইউএনও মহোদয়ের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করছি।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, “প্রশাসন ও জনগণের মধ্যে সুসম্পর্ক থাকলে একটি উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হয়। বিএনপি সবসময় উন্নয়নের স্বার্থে প্রশাসনকে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করবে। নতুন ইউএনও মহোদয় জনবান্ধব প্রশাসন গড়ে তুলবেন বলে আমরা আশাবাদী।”

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ গাজী বলেন, “হাইমচর উপজেলা বিএনপি আজ ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। বিগত ১৭ বছরে আমাদের নেতাকর্মীরা অনেক জুলুম-নির্যাতন সহ্য করেছে, আমরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই। প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।”

উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল কঠোর বক্তব্যে বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছিল, তার পুনরাবৃত্তি হাইমচরে আর হতে দেওয়া হবে না। প্রশাসন হবে জনগণের, কোনো বিশেষ দলের নয়। কোনো অনিয়ম, ষড়যন্ত্র ও সাধারণ মানুষের উপর হয়রানি হলে হাইমচর উপজেলা বিএনপি তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।”

যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি বলেন, “যুবদলের পক্ষ থেকে নবাগত স্যারকে শুভেচ্ছা। তরুণ সমাজকে মাদকমুক্ত ও কর্মমুখী করতে যুবদল প্রশাসনের পাশে থাকবে।”

যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন বলেন, “আমরা প্রতিহিংসা নয়, শান্তিপূর্ণ হাইমচর চাই। অতীতের মতো যুবদলের উপর আর যেন কোনো নির্যাতন না হয়।”

স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজান ভূঁইয়া বলেন, “মানবিক ও সামাজিক যেকোনো কাজে স্বেচ্ছাসেবক দল প্রশাসনের পাশে থাকবে।”

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিয়াজী বলেন, “একটি বৈষম্যহীন ও সুন্দর হাইমচর গড়তে আমরা নতুন ইউএনও মহোদয়ের সহযোগিতা কামনা করছি।”

ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আখন বলেন, “ছাত্রদলের পক্ষ থেকে নবাগত স্যারকে অভিনন্দন। হাইমচরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমরা আপনার সহযোগিতা চাই।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি বলেন, “ছাত্র সমাজের অধিকার আদায়ে ছাত্রদল সোচ্চার আছে। একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে প্রশাসনের সহযোগিতা চাই।”

পরে নবাগত ও বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ