স্টাফ রিপোর্টার
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………..
চাঁদপুরের হাইমচরকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন এর নেতৃত্বে যুবদলের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম এবং নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম এর সাথে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি বলেন, “হাইমচরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নের স্বার্থে প্রশাসনের যেকোনো ইতিবাচক উদ্যোগে যুবদল সবসময় সহযোগিতা করবে।”
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে ও হাইমচরের সার্বিক উন্নয়নে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে। আমরা চাই দল-মতের ঊর্ধ্বে উঠে হাইমচরের উন্নয়নে সবাই একসাথে কাজ করুক।”
তিনি আরও বলেন, “হাইমচরের যুব সমাজ আজ মাদকের মতো ভয়াবহ সমস্যায় জর্জরিত। এই যুব সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনকে আরও কঠোর ও মানবিক হতে হবে। যুবদল মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। প্রশাসন যদি মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, আমাদের নেতাকর্মীরা মাঠে থেকে তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা চাই হাইমচরের প্রতিটি ইউনিয়নে শান্তি ফিরে আসুক এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করুক। একটি আধুনিক ও মডেল হাইমচর গড়তে আমরা ইউএনও ও ওসি মহোদয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।”
যুগ্ম আহ্বায়ক সোলাইমান মিয়া বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা ও শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমরা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।”
এসময় নবাগত ইউএনও নজরুল ইসলাম বলেন, “হাইমচরের উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাগরিক সেবা সহজ করা এবং সকল উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
নবাগত ওসি মোঃ শাহ আলম বলেন, “হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করবে। অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের
সহযোগিতা অপরিহার্য।”
মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল, আলগী উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান গাজী, আলগী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর, চরভৈরবী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জসিম সরকারসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
#হাইমচর #চাঁদপুর #যুবদল #হাইমচর_উপজেলা_যুবদল #জহিরুল_ইসলাম_মাঝি #আব্দুল_মান্নান_আখন #সোলাইমান_মিয়া #UNO_Haimchar #OC_Haimchar #মোঃ_শাহ_আলম #নজরুল_ইসলাম #চাঁদপুর_জেলা_যুবদল #বাংলাদেশ_জাতীয়তাবাদী_যুবদল #BNP #Jubodal #BdSomachar24