1. admin@haimchartime.com : admin : mahmoud milon
  2. mdmonirhossanhaffez02@gmail.com : monir hossain : monir hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহিন গাজী গ্রেফতার চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্বাবলম্বীকরণ সহায়তা ও মাদকবিরোধী ক্যাম্পেইন। হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির। চাঁদপুরের হাইমচর থেকে হারানো বিজ্ঞপ্তি – ৯ বছরের শিশু আল আমিন নিখোঁজ, পিতার বুকফাটা আর্তনাদ হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতাদের কঠোর বার্তা হাইমচরে রেন্ট-এ-কার ড্রাইভার-মালিক ঐক্য পরিষদের যৌথ কার্যালয়ের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন। হাইমচরে অপহৃত কিশোরী উদ্ধার, দুই সহোদর গ্রেফতার করলো হাইমচর থানা পুলিশ

হাইমচরে ১৫ মামলার আসামী শীর্ষ মাদক কারবারি কানা জসিম ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার, আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ১২৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

১৮৩

স্টাফ রিপোর্টার।
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
হাইমচর চাঁদপুর ৩১ আগস্ট ২০২৬
……………………………….

চাঁদপুরের হাইমচরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫ মামলার এজাহারনামীয় আসামী ও তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন প্রকাশ কানা জসিম (৪০) কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এর সার্বিক দিক-নির্দেশনায় গত ৩০ আগস্ট রাতে থানায় কর্মরত এসআই (নিঃ) গোলাম মোস্তফা, এসআই (নিঃ) প্রিয়লাল ঘোষ, পিএসআই (নিঃ) সৌরভ দাশ ও এএসআই (নিঃ) হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানাধীন দক্ষিণ আলগী সাকিনস্থ পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিস হতে টেককান্দি অভিমুখী রাস্তায় ইব্রাহিম ভূঁঞা বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির পিছনের গোঁজা (কোঁচা) থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধৃত আসামী- মোঃ জসিম উদ্দিন (৪০), পিতা- আনোয়ার হোসেন, মাতা- সেলিনা বেগম, সাং- দক্ষিণ আলগী (ইব্রাহিম ভূঁইয়া বাড়ি), ৪নং ওয়ার্ড, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর।

পুলিশ জানায়, জসিম একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে। সে হাইমচর থানার এফআইআর নং-২৩, তারিখ-১৯/০৮/২০২৬, ধারা-৩৯২/৩৮৫/৪৬৩ পেনাল কোড মামলারও এজাহারনামীয় আসামী।

এ ঘটনায় হাইমচর থানায় এফআইআর নং-৩১, তারিখ-৩০ আগস্ট ২০২৬, জি আর নং-২২৬, তারিখ-৩১ আগস্ট ২০২৬, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়েছে। আজ ৩১ আগস্ট তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসির

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, “হাইমচরে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো ঠাঁই হবে না। চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। যারা এলাকার যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে, যারা কিশোর গ্যাং তৈরি করে ত্রাস সৃষ্টি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

অভিযানে থাকা অফিসারদের বক্তব্য

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই (নিঃ) গোলাম মোস্তফা বলেন, “কানা জসিম দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এসআই (নিঃ) প্রিয়লাল ঘোষ বলেন, “এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা তৎপর। মাদকের সাথে কোনো আপোষ নেই। জনগণ তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা প্রতিটি মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে পারবো।”

এএসআই (নিঃ) আবু হানিফ বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। যুব সমাজকে এই ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমাদের অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”

এএসআই (নিঃ) হান্নান উদ্দিন বলেন, “যুব সমাজকে বাঁচাতে হলে মাদককে নির্মূল করতেই হবে। আমাদের এই অভিযান চলমান থাকবে।”

#হাইমচর_থানা #চাঁদপুর_জেলা_পুলিশ #মাদক_বিরোধী_অভিযান #ইয়াবা_উদ্ধার #কানা_জসিম_গ্রেফতার #OC_Haimchar #Chandpur_News #Bangladesh_Police
#হাইমচরটাইম#নিউজপোর্টাল #বিডি_সমাচার_টোয়েন্টিফোর_চাঁদপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ