1. admin@haimchartime.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে ভাইরাল ‘খেজুর গাছতলা’ এখন কিশোর গ্যাংয়ের আড্ডাখানা, চায়ের দোকান নিয়ে উদ্বেগ পবিত্র মদিনায় চাঁদপুর জেলা কমিউনিটির জমকালো অভিষেক সভাপতি আব্দুল হান্নান মুসাফির, সম্পাদক সেলিম প্রধানিয়া হাইমচরে ভয়াবহ লোডশেডিং, একটাই অজুহাত “৩৩ কেভি লাইন নেই” – রাত ১টায়ও বিদ্যুৎহীন জনপদ Právní úvahy o vlastnictví Pistolo: Recenze online kasina BetHero পবিত্র ওমরাহ শেষে দেশে ফিরলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিক পাটওয়ারী, বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ইব্রাহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়ে এলাকাবাসীর সেবা করতে চান জাহাঙ্গীর হোসেন মাঝি 1xbet App Download Bangladesh: Troubleshooting Common Installation Issues 1xbet App Download Bangladesh: Troubleshooting Common Installation Issues হাইমচরে এসএসসি ফলাফলের শীর্ষে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ, পাশের হার ৯০.৮০% হাইমচরে এসএসসি ফলাফলের শীর্ষে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ, পাশের হার ৯০.৮০%

হাইমচরে ভয়াবহ লোডশেডিং, একটাই অজুহাত “৩৩ কেভি লাইন নেই” – রাত ১টায়ও বিদ্যুৎহীন জনপদ

মোঃ মনির হোঃ হাফেজ ছৈয়াল, স্টাফ রিপোর্টার হাইমচর টাইম / ২৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

৪২

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
হাইমচর টাইম স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল
……………………………………

চাঁদপুরের হাইমচর উপজেলায় পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ। দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সারাদিনের কঠোর পরিশ্রম শেষে বাসা-বাড়িতে ফিরে একটু শান্তিতে ঘুমানোর উপায়ও নেই গ্রাহকদের। তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের কষ্ট চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, লোডশেডিংয়ের কারণ জানতে হাইমচর পল্লী বিদ্যুৎ অফিসে গেলে বা লাইনের দায়িত্বে থাকা লাইনম্যানদের ফোন দিলে তাদের একটাই মুখস্থ জবাব – **”৩৩ কেভি লাইন নেই”**।

গতকাল রাত ১টা বাজেও উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। বিদ্যুতের অভাবে পানির মোটর চালানো যাচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে এবং শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে হাইমচর টাইম অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল হাইমচর পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বরত লাইনম্যানকে অবগত করলে তিনি একই সুরে বলেন, “৩৩ কেভি লাইনে সমস্যা, লাইন নেই। রাতে আসতে পারে, না আসলে সকালে আসবে।” তার এমন দায়সারা মন্তব্যে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর প্রশ্ন, লোডশেডিং হলেই যদি ৩৩ কেভি লাইন না থাকে, তাহলে এর স্থায়ী সমাধান কবে হবে? এই দুর্দশার শেষ কোথায়? হাইমচরের জনগণকে এর সঠিক জবাব কে দেবে?

এই অসহনীয় লোডশেডিং থেকে মুক্তি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হাইমচর পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ